প্যারিসের আকাশে ‘রাইফেল মানব’!

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০১:৪৪ পিএম

ফ্রান্সের জাতীয় দিবসে আকাশে উড়ে উড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক প্রযুক্তিবিদ। কাল্পনিক চরিত্র গ্রিন গবলিনের মতো রাইফেল হাতে ভেসে বেড়াতে দেখা গেছে তাকে।

বাস্তিল দুর্গ দখলের ঘটনাকে স্মরণ করে ফ্রান্সে প্রতি বছর ১৪ জুলাই জাতীয় উৎসব পালন করা হয়। সেখানে সামরিক বাহিনীর বিভিন্ন মহড়া থাকে। এবার অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো।

চলতি বছরের মহড়ায় ইউরোপের দশটি দেশ অন্তর্ভুক্ত ছিল। সবাইকে ছাপিয়ে আলো কেড়ে নেন প্রযুক্তিবিদ জাপাতা। টারবাইন ইঞ্জিন-চালিত বোর্ডে আকাশে ঘুরে ঘুরে নানা কসরত করেন তিনি।

ডিভাইসটির আবিষ্কারক জাপাতাকে ২০১৮ সালে ১.৩ মিলিয়ন ইউরো দেওয়া হয়। ফরাসি সেনাবাহিনীর অর্থায়নে নির্মিত এই ডিভাইস সামরিক কাজে ব্যবহারের পরিকল্পনা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত