হাসপাতালে পৌঁছে গেল এটিএম শামসুজ্জামানের পুরস্কার

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৭:২৮ পিএম

গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরেই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এটিএম শামসুজ্জামান ভূষিত হয়েছেন ‘বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পদক’-এ। হাসপাতালেই পৌঁছে দেওয়া হলো তার পুরস্কার।

জানা যায়, রবিবার বিকেলে গুণী এই অভিনেতাকে ট্রাস্টের পক্ষ থেকে এই সম্মানননা প্রদান করা হয়। এ সময় হাসপাতালের কেবিনে সাময়িক সময়ের জন্য উড়ে এসেছিল একটি আনন্দময়, আবেগঘন পরিবেশ। ২০১০ সালের ১৫ জুলাই পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বুলবুল আহমেদ। তার স্মৃতিকে ধরে রাখতে এবং প্রবীণ বরণীয় শিল্পীদের স্মরণীয় করে রাখতে বুলবুল আহমেদের পরিবার ও বুলবুল আহমেদ ফাউন্ডেশনের পক্ষে প্রতিবছর সম্মাননা দেওয়ার আয়োজন করা হয়।

এটিএম শামসুজ্জামান বলেন,এখন যারা বুলবুল আহমেদকে সরাসরি পাবে না, তারা তার সিনেমা দেখো। তিনি ভালো মানুষ ছিলেন।' এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে ওঠেন। আগের চেয়ে এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত