বাড়িতে থাকা পুরান ছুরি ধার দিয়ে এজলাসে নিয়ে আসে হাসান

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১০:৪৬ পিএম

কুমিল্লায় আদালতে ফারুককে হত্যার উদ্দেশ্যেই সঙ্গে ছুরি নিয়ে আসে ঘাতক হাসান। সকাল থেকেই আদালতের সামনে ছুরি নিয়ে অপেক্ষা করতে থাকে সে।

মামলার কাজ শুরু হওয়ার আগে আদালতে ফারুককে খুঁজে পায়নি হাসান। মামলার শুনানির ডাক পড়ার পর এজলাসে ফারুককে দেখে সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পরে হাসান।

গ্রেপ্তারের পর প্রথমে পুলিশের কাছে ও রাতে ডিবি পুলিশের কাছে এমন স্বীকারোক্তি প্রদান করে ঘাতক হাসান।

হাসান পুলিশকে জানায়, নিহত ফারুকের কারণেই তাকে আ. করিম হত্যা মামলার আসামি হতে হয়েছে। ওই ঘটনার সে কিছুই জানে না, হত্যা মামলার আসামি হওয়ার পর থেকেই হত্যার উদ্দেশ্যে দীর্ঘদিন সে ফারুককে খুঁজছিল। কিন্তু হাতের নাগালে পায়নি। তাই সোমবার তাকে হত্যার উদ্দেশ্যে একটি ধারালো ছুরি নিয়ে আদালতে আসে হাসান।

হাসান আরো জানায়, বাড়িতে থাকা একটি পুরান ছুরি ধার দিয়ে আদালতে নিয়ে আসে সে।

সোমবার জেলার মনোহরগঞ্জ থানায় দায়ের করা হাজি আ. করিম হত্যা মামলায় হাজিরা দিতে আসে আসামি ঘাতক হাসান এবং নিহত ফারুক। দুপুরে অতিরিক্ত ৩য় দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস আসনে বসলে আদালতের কার্যক্রম শুরু হয়। এ সময় ওই হত্যা মামলার শুনানিকালে নিহত ফারুকের কারণে হাসানকে মামলায় আসামি হতে হয়েছে এমন অভিযোগ করে ফারুককে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয় হাসানকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত