অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে ঢাবি শিক্ষার্থীরা

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১০:৫৯ পিএম

সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে টিএসসি ও শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টার দিকে তারা সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে দুপুর ২টার দিকে অবরোধ তুলে নিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

অধিভুক্তি বাতিলসহ অন্য দাবিগুলো হলোÑ দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফলাফল দেওয়া; বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করা এবং ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করা।

আন্দোলনের নেতৃত্বে থাকা ‘সাত কলেজ বাতিল চাই’ কমিটির মুখপাত্র ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাকিল মিয়া বলেন, ‘দাবির বিষয়ে প্রশাসনকে জানিয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তাই আন্দোলন করতে বাধ্য হচ্ছি।’ তিনি বলেন, ‘আজকের মতো আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া একইভাবে বেলা ১১টায় আবার আন্দোলন হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত