পুত্র সন্তানের জন্ম দিলেন অর্জুনের প্রেমিকা গ্যাব্রিয়েলা

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৪:২৮ পিএম

গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলার গর্ভে অর্জুনের সন্তান আসছে, সেটি এপ্রিলেই জানাজানি হয়ে যায়। প্রেমিকার বেবি শাওয়ারের খবর ও ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন বলিউড অভিনেতা।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বৃহস্পতিবার এল সুখবর।  এদিন দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন গ্যাব্রিয়েলার দিমিত্রিয়াদেস।

টাইমস অব ইন্ডিয়া জানায়, হিন্দুজা হাসপাতালে সুস্থভাবেই জন্মগ্রহণ করেছে অর্জুনপুত্র। আগের দিন বিকেলেই হাসপাতালে গিয়েছিলেন অর্জুনের আগের ঘরের দুই মেয়ে মাহিকা ও মায়রা। গ্যাব্রিয়েলার প্রসবের সময়েও তারা বাবার পাশেই ছিলেন।

এদিকে মেয়ের পাশে থাকার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বাই উড়ে এসেছিলেন গ্যাব্রিয়েলার মা-বাবাও।

স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে বিশ বছরের দাম্পত্য জীবন ছেড়ে গ্যাব্রিয়েলার সঙ্গে প্রেমে জড়ান ৪৬ বছর বয়সী অর্জুন।

৪৮ বছর বয়সী জেসিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলেও আইনি জটিলতায় বিচ্ছেদ কার্যকর হয়নি এখনো অর্জুনের। তবে ২০১৭ সাল থেকে আলাদা থাকছেন তারা।

২০০৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) পরবর্তী এক পার্টিতে দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী ও মডেল গ্যাব্রিয়েলার সঙ্গে পরিচয়  অর্জুনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত