১৪ জুলাই মহাকাল নাট্য সম্প্রদায় তিন যুগ পূর্ণ করেছে। এ উপলক্ষে ১৯ জুলাই শুক্রবার মহাকাল জাতীয় নাট্যশালার মূল হলে আয়োজন করছে আলোচনা, কোরিওগ্রাফি, পথনাটক এবং নতুন প্রযোজনা মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’ মঞ্চায়ন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান রচিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিওন এর পরিকল্পনা ও নির্দেশনায় ‘শ্রাবণ ট্র্যাজেডি’ মহাকাল নাট্য সম্প্রদায় এর ৪০তম প্রযোজনা।
নাটকটির নেপথ্য শিল্পীরা হলেন- মঞ্চ, আলো, পোশাক ও আবহসংগীত পরিকল্পনায় আশিক রহমান লিওন, অ্যানিমেশন ও আবহসংগীত সম্পাদনায় কাজী মোহাইমিনুল হক, কোরিওগ্রাফি আমিনুল আশরাফ, পোস্টার ডিজাইন দেব্যেন্দু উদাস, রূপসজ্জা শিল্পী শুভাশীষ দত্ত তন্ময়, টিকিট ব্যবস্থাপনায় সৈয়দ লুৎফর রহমান, প্রচার ব্যবস্থাপনায় সৈকত নাসির ও কাজী সাইফ আহমেদ, প্রকাশনা ব্যবস্থাপনায় কানাই চক্রবর্তী ও বুলবুল আহমেদ, সেট ও প্রপস ব্যবস্থাপক রাজিব হোসেন, প্রযোজনা ব্যবস্থাপক ইকবাল চৌধুরী, সহ মঞ্চ অধিকর্তা শিবলী সরকার, মঞ্চ অধিকর্তা কবির আহামেদ, প্রযোজনা সমন্বয়ক মো: শাহনেওয়াজ, প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান ও সামগ্রিক তত্ত্বাবধানে আফজাল হোসেন।
নাটকটিতে অভিনয় করছেন কবির আহামেদ, ফারুক আহমেদ সেন্টু, মো. শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বিশ্বাস, সামিউল জীবন, রাজিব হোসেন, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারেকেশ্বর তারিক, আহাদুজ্জামান কলিন্স, সুমাইয়া তাইয়ুম নিশা, আরাফাত আশরাফ, স্বপ্নিল, আজহার, পিয়াসী জাহান, কাজী তারিফ, তাজুল রনি, রেদোয়ান, সিয়াম রাব্বি, জুনায়েদ, নূর আকতার মায়া, রাফি, চৈতি সাথী, রিফাত হোসেন জুয়েল, ইকবাল চৌধুরী, মীর নাহিদ আহসান ও মীর জাহিদ হাসান।
উল্লেখ্য, মহাকাল নাট্য সম্প্রদায় ১৯৮৩ সাল থেকে নিয়মিত নাট্যচর্চারত সংগঠন হিসাবে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করেছে। প্রতিষ্ঠার পর থেকে অবিরাম নাট্যচর্চায় ‘মহাকাল’ ৪০টি নাট্য প্রযোজনা মঞ্চে এনেছে ও ইতিমধ্যে নাটকগুলোর ১০২৩টি প্রদর্শনী সম্পন্ন করেছে এবং ২টি নাট্য প্রযোজনার শতাধিক এবং ১টি নাট্য প্রযোজনার দেড় শতাধিক মঞ্চায়ন সম্পন্ন করেছে। মঞ্চে ৪টি প্রযোজনা নিয়মিতভাবে মঞ্চায়ন অব্যাহত রেখেছে।
