কার্তিকের সঙ্গে লুকিয়ে প্রেমে মজেছেন কৃতি!

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৭:৩৭ পিএম

লুকা চুপ্পি সিনেমায় কৃতি শ্যানন আর কার্তিক আরিয়ানের রসায়নে গুঞ্জন উঠেছে সত্যিকার অর্থেই প্রেমে হাবুডুবু খাচ্ছে এ জুটি। সিনেমার মতো লুকিয়েই প্রেমে মজেছেন তারা।

বলিউড হাঙ্গামা জানায়, বক্স অফিসে সাড়া ফেলা ছবিটি দিয়ে বেশ খোশমেজাজেই আছেন তারা। পরিবারের কাছ থেকে প্রেমের সম্পর্ক লুকিয়ে রাখা নিয়ে কমেডি ছবিটি দারুণভাবে লুফে নিয়েছে দর্শক। এর মধ্য দিয়েই এই তরুণ জুটির প্রেম নিয়ে কানাঘুষা শুরু হয়।

তবে টুইটারে ভক্তদের প্রশ্নে বিষয়টি উড়িয়ে দিয়েছেন কৃতি। তিনি জানান, কার্তিককে নিয়ে এমন গুঞ্জন সত্য নয়। তবে তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব।

তিনি বলেন, আমরা দারুণ মজা করি। কিন্তু কোথায় থেকে এসব গুজব সৃষ্টি হলো জানি না। তবে এ রকম গুজব ছড়াতেই পারে।

এ ব্যাপারে কার্তিকের সঙ্গে তিনি কথাও বলেছেন। দুজনেই বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছেন বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত