নাটোরে ধর্ষণ এবং শিশু নির্যাতন রোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন লাইফের আয়োজনে সকালে নাটোর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় মানববন্ধনে বক্তব্য দেন নাটোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামা বসাক, দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ সংগঠনের নেতারা। বক্তারা বলেন, দেশব্যাপী হঠাৎ করেই নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতন বেড়ে গেছে। এই যৌন সহিংসতা রোধে সামাজিক সুরক্ষা দেয়াল তৈরি এবং সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান তারা।
×
