রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০৪:২১ পিএম

রাজধানী ঢাকা, সিলেট-সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার দুপুর ৩টার পর এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

এর উৎপত্তিস্থল ভারতের আসাম প্রদেশের জোরহাট থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বলে জানা গেছে। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৫৩ মিনিটে গুয়াহাটি ও আসামের উত্তর-পূর্বের এলাকাগুলোতে ভূমিকম্পটি আঘাত হানে।

তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত