প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ব্যঙ্গ করে ফেইসবুকে কার্টুন পোস্ট করায় গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আলাউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দুপুর ১২টার দিকে উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করে গজারিয়া থানা পুলিশ। তিনি ভবেরচর কলেজ রোড এলাকার মো. নুরা মিস্ত্রির ছেলে ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের অ্যাম্বুলেন্স চালক।
গজারিয়া থানার ইন্সপেক্টর মামুন আল রশীদ জানান, নিজের ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে ব্যঙ্গ করে কার্টুন পোস্ট করায় আলাউদ্দিনকে আটক করা হয়েছে।
