পঞ্চগড়ে রেলমন্ত্রী

জেলা-উপজেলায় মডেল মসজিদ ও সংস্কৃতিকেন্দ্র হচ্ছে

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১১:২৪ পিএম

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি  উন্নত মডেল মসজিদ ও সংস্কৃতিকেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন। সেই প্রতিশ্রুতির আলোকে দেবীগঞ্জ উপজেলা সদরে একটি মডেল মসজিদ ও সংস্কৃতিকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

গতকাল শুক্রবার সকালে দেবীগঞ্জ উপজেলা সদরের মডেল মসজিদ ও সংস্কৃতিকেন্দ্রের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর আগে মন্ত্রী প্রস্তাবিত সজীব ওয়াজেদ জয় হাইটেক পার্কের স্থান পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, দেবীগঞ্জের ওসি রবিউল হাসান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম নূরুজ্জমান ও গিয়াসউদ্দিন চৌধুরীসহ সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত