মনোহরদীতে উন্নয়নকাজ উদ্বোধন শিল্পমন্ত্রীর

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১১:২৪ পিএম

নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।

এর মধ্যে সকালে তামাককান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধন, দুপুরে পাড়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিকেলে মনোহরদী সদর-ড্রেনের ঘাট সড়ক, চালাকচর জিসি শিমুলিয়া আর অ্যান্ড এইচ ভায়া চ-ীতলা সড়ক এবং লেবুতলা সুøুইসগেট সাগারদীবাজার পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও মেরামতকাজের উদ্বোধন করেন তিনি।

এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানগুলোয় বক্তব্য রাখেন মো. ফজলুল হক, প্রিয়াশীষ রায়, নজরুল মজিদ মাহমুদ স্বপন, আমিনুর রশিদ সুজন, সাদিকুজ্জামান, আবদুস সাদেক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত