লালবাগ ছুরিকাঘাতে কিশোর নিহত

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১২:২৬ এএম

রাজধানীর লালবাগ শহীদ নগরে ছুরিকাঘাতে শামীম হোসেন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৯ টার দিকে শামীম ছুরিকাঘাতে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত সোয়া ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামীম ঢাকার কেরানীগঞ্জ ঝিনঝিরা এলাকায় থাকতেন এবং শহীদ নগরে একটি চুড়ির কারখানায় কাজ করতেন।  

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু ফয়সাল জানায়, ৪ নম্বর গলিতে শামীমের পরিচিত রাফি নামে এক কিশোর শামীমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।           

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত