গড়াইয়ে ভেসে এসেছে ১ লাশ

ট্রেন থেকে পড়া তরুণের মরদেহ করতোয়ায় উদ্ধার

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১২:৪৮ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ অজ্ঞাত তরুণের (২৪) লাশ পুলিশ তিন দিন পর গতকাল শুক্রবার দুপুরে করতোয়া নদী থেকে উদ্ধার করেছে। ওই সেতুর দুই কিলোমিটার দক্ষিণে সোনতলা কংক্রিট সেতুর পাশে এলাকাবাসী লাশ ভাসতে দেখে।

উপজেলার দুর্গানগর ইউনিয়নের মেম্বার এরশাদ হোসেন জানান, তার পরনে কালো রঙের টিশার্ট ও জিন্সের প্যান্ট ছিল। উল্লাপাড়া মডেল থানার এসআই নুরে আলম সিদ্দিকী জানান, গত বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ছাদে থাকা ওই তরুণ ঘাটিনা রেলসেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে করতোয়া নদীতে পড়ে নিখোঁজ হন।

অন্যদিকে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল মালোপাড়া এলাকায় গতকাল শুক্রবার সকালে গড়াই নদীর উজান থেকে ভেসে আসা অজ্ঞাত এক তরুণের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কয়েক দিন আগে ওই যুবককে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত