পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

নেত্রকোনায় শিশু হত্যা ও হত্যাকারী খুনের দুই মামলা

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১২:৪৮ এএম

নেত্রকোনা শহরে শিশু সজীবকে হত্যা করে ছিন্ন মাথা নিয়ে ঘুরে বেড়ানো এবং গণপিটুনিতে শিশু হত্যাকারী তরুণ রবিন নিহত হওয়ার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।

সজীবকে গলা কেটে হত্যার ঘটনায় শিশুর বাবা রইসউদ্দিন বাদী হয়ে রবিনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি এবং গণপিটুনিতে শিশু হত্যাকারী রবিন নিহত হওয়ার ঘটনায় নেত্রকোনা মডেল থানার এএসআই রফিক বাদী হয়ে অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করে অন্য মামলাটি করেন।

নেত্রকোনা জেলা পুলিশ গতকাল শুক্রবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে এ তথ্য জানায়। ব্রিফিংয়ে পুলিশ সুপার জয়দেব চৌধুরী সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা ঘটনার বাস্তবচিত্র তুলে ধরলেও ওই হত্যাকা-কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে কতিপয় লোক ছেলেধরা ও পদ্মা  সেতুতে ছেলেশিশুদের মাথা দেওয়ার কথা বলে যে গুজব ছড়াচ্ছে তা সত্য নয়।

গত বৃহস্পতিবার দুপুরে রবিন শিশু সজীবকে হত্যা করে তার ছিন্ন মাথা নিয়ে জেলা শহরের বারহাট্টা রোডে শ্রমিক ইউনিয়নের সামনে সুইপার কলোনিতে মদ পান করে মাতলামি করার সময় তার ব্যাগ থেকে মাথাটি মাটিতে পড়ে যায়। তা দেখে উত্তেজিত জনতা তাকে ধাওয়া করে নিউটাউন পচা পুকুর (অনন্ত পুকুর) পাড়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত