সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পাগনার হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বানু হোসেন (৪০) ও ছেলে সুমন মিয়া (১১)। তাদের বাড়ি উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল জানান, গতকাল সকালে পাগনার হাওরে মাছ ধরতে যান বাবা ও ছেলে। এ সময় হাওরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালে বজ্রপাতে বাবা বানু ও ছেলে সুমন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বিকেলে তাদের লাশ দাফন করা হয় বলে তিনি জানান।
