আ.লীগের সম্পাদকম-লীর সঙ্গে সহযোগী সংগঠনের সভা আজ

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৪:০৫ এএম

আওয়ামী লীগের সম্পাদকম-লীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের এক যৌথসভা অনুষ্ঠিত হবে আজ শনিবার। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়। এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আজ বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত