ছোট্ট বোনের সঙ্গে তৈমুরের খুঁনসুটি ভাইরাল

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৯:৫১ এএম

আদরের ছোট্ট বোনকে পেয়ে খুবই খুশি তৈমুর। অনেকদিন পরে ফুফাতো বোন ইনায়াকে দেখে তাকে জড়িয়ে ধরল ছোট্ট নবাব। তারপর দুই ভাই-বোন মেতে উঠল খেলায়। আর ভাইবোনের দুষ্টু-মিষ্টি ছবি ভাইরাল হল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পরিবারের সঙ্গে ছুটি কাটাতে মেয়ে ইনায়াকে নিয়ে এখন লন্ডনে সোহা আলি খান ও কুণাল খেমু।

আগেই সেখানে তৈমুরকে নিয়ে পৌঁছে গেছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। বিদেশবিভুঁইয়ে বোনকে পেয়ে আনন্দে নেচে ওঠেন তিনি। তারপর সবুজ মাঠে হাত ধরাধরি করে খেলতে দেখা গেল ভাই-বোনকে।

image

তৈমুর-ইনায়ার সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করলেন সোহা আলি খান। মিষ্টি সেই ছবি ভালোবাসায় ভরিয়ে দিলেন নেটিজেনরা।

এর আগেও দুই ভাই-বোনকে বেশ কয়েক বার একসঙ্গে খেলাধুলা করতে দেখা গেছে। ‘ছোট্ট বোন ইনায়াকে সব সময়ে আগলে রাখে তৈমুর।’ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন সোহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত