মুরগির মাংস, ডিমকে নিরামিষ ঘোষণার দাবি শিবসেনা নেতার

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৮:৪১ পিএম

ভারতে মুরগির মাংস, ডিমকে ‘‌আয়ুর্বেদিক’‌ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন এক শিবসেনা নেতা। দেশটির রাজ্যসভায় আয়ুর্বেদ সংস্থার সঙ্গে এক আলোচনায় এমন  দাবি জানান শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। 

রাজ্যসভায় নিজের বক্তব্য রাখার সময় সঞ্জয় রাউত বলেন, ‘‌‘‌একবার আমি নানদারবার এলাকার এক গ্রামে গিয়েছিলাম। সেখানকার আদিবাসী মানুষরা এসে আমাকে একটি খাবার পরিবেশন করেন। আমি খাবারটির নাম জিজ্ঞাসা করায়, তারা আমাকে জানায়, সেটি আসলে ‘আয়ুর্বেদিক চিকেন’।’’ 

তিনি জানান, ‘‌তারা আরো বলেন, ওই মুরগিগুলোকে এমনভাবে যত্ন করা হয়, যা খাওয়ার পর বিভিন্ন রকমের অসুখও সেরে যেতে পারে।’‌ 

এরপর সঞ্জয় রাউত দাবি করেন, কেন্দ্রীয় আয়ুর্বেদ, যোগ ও ন্যাচারোপ্যাথি মন্ত্রণালয়ের উচিত মুরগির মাংস আর ডিমকে নিরামিষ ঘোষণার বিষয়টি নিয়ে ভেবে দেখতে হবে। 

তবে সঞ্জয় রাউতের বক্তব্য নিয়ে বিরূপ প্রতিক্রিয়া হয় ফেসবুকে।

একজন প্রশ্ন করেন, ‘কেন শুধু মুরগি, পাঁঠা বা গরুর মাংস নয় কেন?’ আরেকজন লেখেন, ‘‌এই ধরনের নেতা মন্ত্রীরা দেশকে চালাচ্ছে না, দেশকে নষ্ট করছে।’‌ কেউ লেখেন, ‘‌এখন এটাই বাকি ছিল।’ 

একজন লেখেন, ‘‌তার মানে এবার ভেজ বিরিয়ানিতেও মুরগির লেগপিস খেতে পাওয়া যাবে।’‌‌‌‌

খবর আজকাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত