কোহলিদের কোচ দৌড়ে মাহেলা মুডি এবং হেসন

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১২:২৭ এএম

বর্তমান কোচ রবি শাস্ত্রী এখনো দায়িত্ব পালন করছেন। বিরাট কোহলিরা নতুন কোচও পেতে পারেন সেপ্টেম্বরে।

ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন কোচের বিজ্ঞপ্তি দেওয়ার পর বাতাসে শোনা যাচ্ছে অনেক নাম। যাদের মধ্যে আছেন মাহেলা জয়াবর্ধনে, টম মুডি এবং মাইক হেসন।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমের প্রতিবেদন অনুসারে কোচের পদের জন্য আবেদন জমা দিলে মাহেলার ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। তিনি লঙ্কা দলের অধিনায়ক হিসেবে ঝুঁকি নিয়ে সফল হয়েছেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং উপদেষ্টা হিসেবে যুক্ত থাকায় ভারতীয় ক্রিকেট সিস্টেম সম্পর্কে তিনি অভিজ্ঞ। যখন শাস্ত্রী কোচ হয়েছিলেন তখনো মুডি জোরালোভাবে এই পদের দাবিদার ছিলেন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কোচ হিসেবে তিনি সফল। তাই তাকেও দেখা যেতে পারে ভারতীয় কোচের পদে। মাইক হেশনও হতে পারেন কোচ। তিনি নিউজিল্যান্ডের কোচ হিসেবে সাফল্য পেয়েছেন। তাছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত