উত্তরায় কিশোর গ্যাং গ্রুপের ১৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১২:১৮ এএম

রাজধানীর উত্তরা থেকে অস্ত্র ও মাদকসহ ফার্স্ট হিটার বস (এফএইচবি) নামে একটি কিশোর গ্যাং গ্রুপের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ১৪ কিশোর হলো বিশু চন্দ্র শীল, নাঈম মিয়া, ইয়াসিন আরাফাত, আসিফ মাহমুদ, ফরহাদ হোসেন, আলামিন হোসেন, বিজয়, সিফাত, মুন্না, তানভীর, আকাশ, মেরাজুল, হযরত আলী ও রাজিব।

র‍্যাব মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া বলেন, এলাকায় মাদকসহ বিভিন্ন অপকর্মে বেপরোয়া হয়ে পড়েছে একটি কিশোর গ্যাং- এমন অভিযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এ সময় তাদের কাছে মাদক ও অস্ত্র পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত