সাতক্ষীরায় রাস্তা তৈরি নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০২:৪৭ পিএম

সাতক্ষীরার তালা উপজেলায় বাড়ি থেকে বেরুনোর রাস্তা তৈরির করার সময় প্রতিপক্ষের হামলা খালেক সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২জন।

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯টায় উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামে।

নিহতের ভাই রায়হান জানান, একই এলাকার আলীর ছেলে রহমান সরদার (৩৫) গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে ১২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৪ শতাংশ জমির উপর বাড়ি থেকে বের হওয়ার রাস্তা তৈরি করার সময় সোমবার সকালে রহমত সরদার, তার স্ত্রী হালিমা বেগম বোন শরবানু ও নূরী বেগম বাঁশের লাঠি ও শাবল দিয়ে বেধড়ক হামলা চালায়। এতে গুরুতর আহত হয় খালের সরদার, আব্দুর রাজ্জাক সরদার ও আনার চৌকিদার।

এসময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। খালেক সরদারের অবস্থা অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে খালেক সরদার নিহত হয়।

তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, এ ঘটনায় নিহতের ভাইপো আনোয়ার আলী সরদার একটি হত্যা মামলা দায়ের করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত