নার্সিং কলেজের শিক্ষার্থীদের মৌন মিছিল

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০১:২৭ এএম

চার দফা দাবিতে টানা ১৭ দিনের মতো আন্দোলন করছেন চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা। ১৭ দিনেও কোনো আশ্বাস না পাওয়ায় গতকাল সোমবার ক্যাম্পাসে মৌন মিছিল করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রাখেন। এর ফলে কলেজের সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকে।   বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের (বিবিজিএসএনএ) উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিল-পূর্ববর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত