বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একাধিক পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫টি পদে মোট ১১ জনকে এই নিয়োগ দেয়া হবে। নির্ধারিত আবেদন ফরমটি বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।
পদের নাম ও সংখ্যা: সাব-এসিসটেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল)- ০২টি, সুপারিনটেনডেন্ট- ০১টি, একাউনটেন্ট- ০১টি, কম্পিউটার অপারেটর- ০৬টি, একাউন্টস অ্যাসিসটেন্ট- ০১টি।
আবেদনের সময়সীমা : ২০ আগস্ট, ২০১৯ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদনের প্রক্রিয়া : প্রার্থীকে সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ই-১২/এ, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর আবেদন করতে হবে।

