চন্দ্রযান-২ এর উৎক্ষেপণে উচ্ছ্বসিত শচীন-কোহলিরা

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১১:০০ এএম

এক সপ্তাহ আগে মহাকাশযান চন্দ্রযান-২ চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে রওয়ানা করার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছিল। অবশেষে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে মানুষবিহীন এই মহাকাশযান। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো’র এই সাফল্যে মুগ্ধ দেশটির ক্রিকেটাররাও।

চন্দ্রযান-২ চাঁদে পা-রাখতে পারলেই বিশ্বের চতুর্থ দেশ হিসেবে (মার্কিন যুক্তরাষ্ট, রাশিয়া ও চিনের পর) মুনে সফট ল্যান্ডিং হিসেবে ইতিহাস গড়বে ভারত। ভারতের দ্বিতীয় চন্দ্রযানকে নিয়ে উড়ে গেল রকের্ট বাহুবলী। জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক ৩ রকেটে চড়ে চাঁদের পথে পাড়ি জমায় চন্দ্রযান।

চলতি মাসের ১৫ তারিখ উৎক্ষেপণের কথা ছিল চন্দ্রযানের। উৎক্ষেপণের ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে যান্ত্রিক ত্রুটি ধরা পরে রকেটে। রকেটের একটি ভাল্ব থেকে লিক হচ্ছিল হিলিয়াম গ্যাস। ঝুঁকি নিতে চাননি বিজ্ঞানীরা। তাই উৎক্ষেপণ বাতিল করা হয়। ত্রুটি সারিয়ে তোলেন ইসরোর বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা।

সোমবার দুপুরে স্বপ্ন সত্যি। তার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের বার্তা। টুইট করেছেন সচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্ণণ, বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরের তারকা ক্রিকেটাররা।

শচীন লিখেছেন, “চন্দ্রযান ২ উৎক্ষেপণ করে আরো একটি মাইলফলক অর্জন করায় ইসরো টিমকে আমার অভিনন্দন। আশা করছি, এটা ভবিষ্যতে আরো উচ্চাকাঙ্ক্ষী ও সফল মিশন পরিচলনার পথ তৈরি করবে। জয় হিন্দ।”

বিরাট কোহলি লিখেছেন, “চন্দ্রযান ২ উৎক্ষেপণ জাতির জন্য আরো একটি ঐহিতাসিক ও গর্বিত মুহূর্ত। জয় হিন্দ।”

ভিভিএস লক্ষণ টুইটারে লিখেছেন, “দৃষ্টান্ত! চন্দ্রযান ২ এর সফল উৎক্ষেপণে ইসরোকে ধন্যবাদ।” শেবাগ লিখেছেন, “চন্দ্রযান ২ এর সফল উৎক্ষেপণে জড়িত দলটিকে অভিনন্দন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত