আফগানিস্তানকে গুঁড়িয়ে দিলেন রাহি-মেহেদি

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০২:২৫ পিএম

সিরিজে দলকে টিকিয়ে রাখতে বোলিংয়ে নিজেদের উজাড় করে দিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের আবু জায়েদ চৌধুরী রাহি ও মেহেদি হাসান। তাদের সামনে মাত্র ১২২ রানে গুঁড়িয়ে যেতে হয়েছে আফগানিস্তান ‘এ’ দলকে!

চট্টগ্রামের আবু জায়েদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক ইমরুল কায়েস। এই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন পেসার রাহি ও স্পিনার মেহেদি।

তাদের আঁটসাঁট বোলিংয়ের সামনে শুরুতেই পথহারা হয় আফগান দলের ব্যাটসম্যানরা। প্রতিপক্ষদের কাউকেই বড় ইনিংস খেলতে দেয়নি বাংলাদেশ দলের বোলাররা। চারজনকে বিদায় করেন এক অঙ্কের ঘরে রেখে।

আফগানদের মধ্যে ইব্রাহিম জাদরান ২৫, শরাফউদ্দিন আশরাফ ১৭, দারউইশ রাসুলি ১৬ ও করিম জানাত ১৫ রান করেন।

রাহি ৫.৪ ওভার বল করে ২৮ রানে চার উইকেট নেন। সাত ওভার বল করে ২৪ রানে তিন উইকেট নেন মেহেদি হাসান। একটি করে উইকেট নেন আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু।

প্রথম দুই ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে সিরিজ হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে নিজেদের করে দেয় অতিথি দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত