আহমদ ছফার প্রয়াণ দিবস উপলক্ষে চন্দনাইশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৩:১৫ পিএম

চন্দনাইশের কৃতি সন্তান সাহিত্যিক আহমদ ছফার ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে সাহিত্যিক আহমদ ছফা স্মরণসভা পরিষদ, চন্দনাইশ শাখার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।

শুক্রবার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারটি বিভাগের এ প্রতিযোগিতা শুরু হবে সকাল সাড়ে ৮টায়। এতে অংশ নিতে বৃহস্পতিবারের মধ্যে আবেদন করতে হবে।

শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি- ক বিভাগ, ৪র্থ থেকে ৫ম শ্রেণি- খ বিভাগ, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি গ বিভাগ এবং ৯ম থেকে ১০ম শ্রেণি-ঘ বিভাগের অন্তর্ভুক্ত। প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত।

প্রতিটি বিভাগ থেকে ২৫টি করে সর্বমোট ১০০টি পুরস্কার প্রদান করা হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে যারা ইচ্ছুক তারা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অথবা এই (০১৬১২-৭৩৭৩৬৩) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন সাহিত্যিক আহমদ ছফা স্মরণসভা পরিষদের সদস্য সচিব মো. নুরুল আলম।

পরদিন শনিবার দুপুর ২টায় চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে স্মারক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজা সভাপতিত্বে অনুষ্ঠিত  হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

সভায় অতিথি ও আলোচক হিসেবে দেশবরেণ্য বুদ্ধিজীবী, কবি-সাহিত্যিক, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত