কুড়িগ্রামে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে রূপায়ণ গ্রুপ। চলতি বন্যায় জেলার দু’হাজার বানভাসি পরিবারের জন্য রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে চিড়া, গুড়, মুড়ি এবং বিস্কুটের প্যাকেটসহ একটি প্যাকেজ বানভাসিদের হাতে তুলে দেওয়া হয়।
বুধবার সকালে কুড়িগ্রাম পৌরসভায় এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের একান্ত সহকারী এসএম রুবেল, রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, কাউন্সিলর তোতা মিয়া প্রমুখ।
পরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নেও ত্রাণ বিতরণ করা হয়।
এছাড়াও রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে চিলমারী উপজেলায় বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণ বিতরণ কার্যক্রমে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে দেশ রূপান্তর, দেশ রেডিও ও এশিয়ান টেলিভিশন।
