দুর্বৃত্তরা কেটে ফেলেছে কৃষকের ৪০০ পেঁপে গাছ

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:৪৩ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে কাশেম শেখ নামের এক কৃষকের ক্ষেতের প্রায় ৪০০ পেঁপে গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে ফেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক কাশেম জানান, ৮ মাস আগে তিনি ৭৫ শতক জমিতে ধারদেনা করে পেঁপে গাছের চারা লাগান। গাছগুলোতে বিক্রির উপযুক্ত পেঁপে ছিল। গত মঙ্গলবার সকালে পেঁপে ক্ষেতে গিয়ে দেখতে পান কে বা কারা তার প্রায় ৪০০ পেঁপে গাছ কেটে দিয়েছে। গাছের সঙ্গে এমন শত্রুতায় তিনি ৪ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে জানান। এ ব্যাপারে তিনি প্রশাসনের কাছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করেন।

মহম্মদপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার সরকার জানান, ‘বিষয়টি জেনেছি। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত