দুদকের নোটিস অমান্য

এসিউর প্রপার্টিজের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা অনুমোদন

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১২:১৪ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিসে সাড়া না দেওয়ায় এসিউর প্রপার্টিজের চেয়ারম্যান শেখ সাদীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। গতকাল বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে মামলাটির অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।

অভিযোগের বিবরণে বলা হয়, বেসিক ব্যাংকের সাবেক ডিজিএম সিপার আহমেদসহ চারজনের বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলা তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। তিনি সংশ্লিষ্ট রেকর্ডপত্র সরবরাহের জন্য এসিউর প্রপার্টিজের প্রধান কার্যালয়ে তিনবার নোটিস দেন। কিন্তু নোটিস পাওয়া সত্ত্বেও শেখ সাদী তদন্তকারী কর্মকর্তার কাছে রেকর্ডপত্র সরবরাহ ও হাজির হয়ে বক্তব্য দেননি। এমনকি নোটিসের কোনো জবাবও দেননি। এভাবে বারবার নোটিস পাঠিয়ে অনুরোধ জানানো সত্ত্বেও সাড়া না দিয়ে তিনি তদন্তকাজে অনর্থক বিঘœ সৃষ্টি করেন। তার বিরুদ্ধে কমিশন আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে নোটিস অমান্য করায় মামলার অনুমোদন দেওয়া হয়। মামলাটি দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) ঢাকা-১-এ দায়ের করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত