এসপি জালালের প্রশংসায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০১:৩৮ এএম

বাংলাদেশের পুলিশ সুপার (এসপি) জালাল উদ্দীন আহমেদের কর্তব্যনিষ্ঠার প্রশংসা করেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই কর্মকর্তাকে নিয়ে প্রায় সাড়ে চার মিনিটের তথ্যচিত্র নির্মাণ করে জাতিসংঘ পুলিশের ফেইসবুক পেইজে আপলোড করা হয়েছে। ওই তথ্যচিত্রে জালাল আহমেদের প্রশংসা করেছেন ইউনামিড মিশনের পুলিশ চিফ অব স্টাফ আমাডু মান্নাহ এবং ডেপুটি পুলিশ কমিশনার ইয়ামেনি আসনেসা। এবারই প্রথম বাংলাদেশ পুলিশের কোনো কর্মকর্তাকে নিয়ে এমন তথ্যচিত্র নির্মাণে উচ্ছ্বসিত বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এটি বাংলাদেশ পুলিশের জন্য অনেক সম্মানের। পুলিশের এই কর্মকর্তা তার মেধা এবং যোগ্যতা দিয়ে বাংলাদেশ পুলিশকে প্রতিনিধিত্ব করেছেন। এ ধরনের অর্জনের মাধ্যমে পুলিশের জুনিয়র কর্মকর্তারা অনুপ্রাণিত হবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত