বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একাধিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫টি পদে মোট ১১ জনকে এই নিয়োগ দেয়া হবে।
পদের নাম ও সংখ্যা:
সাব-এসিসটেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল)- ০২টি, সুপারিনটেনডেন্ট- ০১টি, একাউনটেন্ট- ০১টি, কম্পিউটার অপারেটর- ০৬টি, একাউন্টস অ্যাসিসটেন্ট- ০১টি।
আবেদনের সময়সীমা : ২০ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদনের প্রক্রিয়া : প্রার্থীকে সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ই-১২/এ, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর আবেদন করতে হবে।
নির্ধারিত আবেদন ফরমটি বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন

