কুয়াকাটা বিচ থেকে টুরিজম ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০১:২৫ পিএম

কুয়াকাটা সৈকতে বিচ ছাতা ব্যবসায়ী হাকিম শরীফের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সৈকতের বালুভর্তি জিও ব্যাগের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে থেকে পূর্ব দিকে এ ঘটনা ঘটেছে।

মহিপুর থানা পুলিশ জানায়, হাকিম শরিফের মাথার সামনে ও পেছনে ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। অনুমান করা হচ্ছে রাতে কে বা কারা হত্যাকাণ্ডের পর তাকে এখানে ফেলে রেখে যায়।

কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা হাকিম শরিফ দীর্ঘদিন ধরে কুয়াকাটা সৈকতে ছাতা, বেঞ্চসহ টুরিস্ট বোটের ব্যবসা করে আসছেন।

মহিপুর থানার ওসি সোহেল আহমেদ জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে হাকিম শরীফকে হত্যা করা হতে পারে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। দ্রুত এ হত্যার ঘটনার ক্লু উদঘাটন করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত