রেস্টুরেন্টে থেকে 'সৃষ্টিকর্তার নামে' খাবার খেলেন মার্কিন নারী

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১০:৪৮ পিএম

রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করলেন এক নারী। পরে খাবার হাতে পেয়ে জানালেন, এর জন্য কোনো টাকা দিতে পারবেন না তিনি। খাবারগুলো 'সৃষ্টিকর্তার নামে'।

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের লাস ক্রুসেস এলাকার ‘সনিক’ নামে একটি দোকানে ডেলিলা হার্নানডেজ নামে এক নারী এই ঘটনা ঘটান।

মার্কিন গণমাধ্যম ফক্সনিউজ জানায়, ওই নারী সনিকে খাবারের অর্ডার দিয়ে কাউন্টার থেকে খাবার নিয়ে হাঁটা শুরু করেন। কাউন্টারে থাকা কর্মচারী দাম চাইতেই ওই নারী বলেন, ‘এটা সৃষ্টিকর্তার নামে’।

‘সৃষ্টিকর্তা টাকা দেবেন’ শুনে কাউন্টারে থাকা ব্যক্তি ডেলিলাকে বলেন, এভাবে এখানে খাবার পাওয়া যায় না। জবাবে নাকি তিনি ওই ব্যক্তিকে হুমকি দেন। আর রেস্টুরেন্টের কর্মচারী পুলিশ ডাকার আগেই সেখান থেকে পালিয়ে যান।

তবে পুলিশ রেস্টুরেন্টের কাছের একটি পার্ক থেকে তাকে ধরে ফেলে। টাকা না দিয়ে খাবার নেওয়ার কথাও স্বীকার করেন তিনি। জানান, তিনি ক্ষুধার্ত ছিলেন।

এ ঘটনায় ডেলিলার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সর্বোচ্চ ২৫০ মার্কিন ডলার জরিমানা হতে পারে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত