বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি সম্প্রসারণের অংশ হিসেবে গতকাল বরিশালের আছমত আলী খান ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বিকাশের সহায়তায় আছমত আলী খান ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে লেখক ও অভিনেতা খায়রুল আলম সবুজ বলেন, ‘বইপড়ার মাধ্যমে আমাদের আত্মার উন্নয়ন হয়। জ্ঞানের পরিধি ও কল্পনা শক্তি বাড়ে।’ বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম বলেন, ‘বিকাশ বিশ্বাস করে বইপড়ুয়াদের আলোয় সমাজ আলোকিত হয়। যারা বই পড়েন, তারা আগামীতে দেশের উন্নয়নে যথার্থ পদক্ষেপ নেওয়ার লক্ষ্য খুঁজে পান। বিশ্বসাহিত্য কেন্দ্রের এ মহৎ প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকতে পেরে বিকাশ গর্বিত।’
ইনস্টিটিউশনের পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, বিকাশের হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হুমায়ুন কবির, বিশ্বসাহিত্য কেন্দ্রের বরিশাল শাখা পাঠচক্রের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
