আইআইটির শ্রেণিকক্ষে ‘শিক্ষিত’ গরু! (ভিডিও)

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১০:৫৯ এএম

ভারতে বেওয়ারিশ গরুর উৎপাত বেড়ে গেছে। রাস্তাঘাটে যার তার দিকে তেড়ে এসে বিড়ম্বনায় ফেলছে মানুষকে। এবার মুম্বাইয়ের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটির শ্রেণিকক্ষে ঢুকে পড়ল গরু।

টাইমস অব ইন্ডিয়া জানায়, একজন অধ্যাপক ক্লাস নেওয়ার সময় কক্ষে ঢুকে পড়ে ওই গরু। আকস্মিক এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী সবাই চমকে যান। 

এদিকে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটারে রীতিমতো হাস্যরসের সৃষ্টি হয়েছে এ নিয়ে।

একজন লিখেন, ভর্তি পরীক্ষা না দিয়েই কীভাবে গরুটি আইআইটির ক্লাসে ঢুকে পড়ল। অনেকেই এটিকে ‘শিক্ষিত’ গরু বলে মন্তব্য করেছেন।

আইআইটি ক্যাম্পাসের ভেতরে গরু-ষাঁড় ঘুরে বেড়ায় যত্রতত্র। কয়েক দিন আগেও এক শিক্ষার্থীকে গুঁতো মেরে আহত করে এক ষাঁড়।

একাধিকবার সেগুলোকে বের করে দেওয়ার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। তবে সম্প্রতি ক্যাম্পাসের মধ্যেই গোশালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত