কাবুলে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর অফিসে হামলা, নিহত ২০

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০৪:৩১ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহের অফিসে আত্মঘাতী বোমা হামলা এবং বন্দুকযুদ্ধের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন।

বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানির রানিং মেট সালেহ এই হামলায় অল্প আহত হয়েছেন বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, দিনের ব্যস্ততম সময়ে একজন হামলাকারী বিস্ফোরণের সাহায্যে নিজেকে উড়িয়ে দেন। এরপর আফগান সেনারা তিন জঙ্গিকে মেরে ফেলেন।

ছয় ঘণ্টার এই দীর্ঘ অপারেশনে ১৫০ জন সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সেপ্টেম্বরে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে দুইবার নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত