মাত্র ২৭ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। দেশের হয়ে শুধু ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে সাবেক ক্রিকেটারদের সমালোচনাও শোনতে হয়েছে এই পেসারকে।
এর মধ্যে নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন পাকিস্তানি পেসার। ‘এই সন্ত্রাসবাদী দেশ থেকে অন্যত্র চলে যাওয়া উচিত।’- এমন একটি টুইটে লাইক দিয়েছেন আমিন। তাতেই পড়ে গেছেন সমালোচনার মুখে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আমির নিজেও নাকি এ বিষয়টি নিয়ে হতাশ। ব্যক্তিগত বিষয় কীভাবে প্রকাশ্যে এল এবং কে তা ফাঁস করল বুঝে উঠতে পারছেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্টও এ নিয়ে তদন্ত শুরু করেছে।
এদিকে গুঞ্জন, দেশ ছেড়ে ইংল্যান্ডে স্থায়ী হতে যাচ্ছেন আমির। অনেকে মনে বলছে ব্রিটিশ নাগরিকত্ব পেতেই এমন করেছেন ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের অন্যতম নায়ক।
