ডেঙ্গুতে ঢামেকে উপ-সচিবের স্ত্রীসহ ২ জনের মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০১:০০ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ড. নুরুল আমিনের স্ত্রী ফারজানা হোসেনসহ (৪৩) দুজন মারা গেছেন। মৃত অপরজন লিটন হাওলাদার (২৫)। তিনি পেশায় প্রাইভেটকার চালক।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ঢামেকের ৬০১ ওয়ার্ডে চিকিৎসাধীন লিটন হাওলাদার মারা যান।

গত ২৭ জুলাই তিনি ঢামেকে ভর্তি হন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল। ঢাকায় টিকাটুলিতে থাকতেন।

লিটনের মৃত্যুর বিষয়টি দেশ রূপান্তরকে জানিয়েছেন ঢামেকের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. মো. ওয়াহিদুজ্জামান ভুইয়া।

এর আগে সোমবার রাত পৌনে ২টার দিকে মারা যান স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ড. নুরুল আমিনের স্ত্রী ফারজানা হোসেন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার ঢামেকে ভর্তি হন ফারজানা। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন এসব তথ্য জানান।

এনিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে চিকিৎসাধীন নয়জনের মৃত্যু হলো। গত জুন মাসে একজন এবং জুলাই মাসে এখন পর্যন্ত আটজন মারা যান। ঢামেকে আরও ৫৯৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত