ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শরিফুল রাজ

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০৩:৩৫ পিএম

‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়া শরিফুল রাজ ডেঙ্গুতে আক্রান্ত। বর্তমানে রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেন অভিনেতা শিমুল খান।

তিনি জানান, শরিফুল রাজের রক্তের প্ল্যাটিলেট ২৭০০০-এ নেমে এসেছে! ইতিমধ্যে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আরও রক্ত দরকার হতে পারে।

রাজের রক্তের গ্রুপ ও পজিটিভ বলে উল্লেখ করেন শিমুল।

সর্বশেষ ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করেছেন রাজ। পরিচালনায় তানিম রহমান অংশু, প্রযোজনায় স্টার সিনেপ্লেক্স। এ অভিনেতার হাতে আছে রায়হান রাফির ‘পরান’। এ সিনেমায় আরও আছেন বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রাজ। আগস্টের শুরুতে দৃশ্যায়ন শুরুর কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত