ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের পর নিখোঁজ পুলিশ পরিদর্শক

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০৫:৫৩ পিএম

নিখোঁজ হওয়ার ৭ দিন পরও খোঁজ মেলেনি বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক আবদুল মজিদের। উদ্ধার হয়নি তার সঙ্গে থাকা সরকারি ওয়ারলেস ও মোবাইল সেট।

জানা যায়, গত ২৩ জুলাই নোয়াখালী কলেজের এক ছাত্রী পুলিশের ঊর্ধ্বতন মহলে ওই পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ করেন। ওই দিন রাত ১১টার পর থেকে আবদুল মজিদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।  

নোয়াখালী জেলা পুলিশ সূত্র জানায়, পরিদর্শক আবদুল মজিদের খোঁজে তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামে ও নোয়াখালীর বর্তমান ঠিকানায় গিয়েও পাওয়া না যাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তবে এ ব্যাপারে জেলা পুলিশ সুপার বা অন্য কোন কর্মকর্তা কিছু বলতে চাননি।

এদিকে পুলিশ ইন্সপেক্টর আবদুল মজিদ নিখোঁজ হওয়ার পরদিন থেকে তার পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় রয়েছেন। তার নোয়াখালীতে এসে পুলিশের কাছে তার সন্ধান চেয়ে খোঁজ খবর নিচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত