চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের এক শিশু ধর্ষণ মামলার আসামি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে। সে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে শিশুটি ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
×
