ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১১:১৬ পিএম

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আলমগীর। জ্বর নিয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে বলে নিশ্চিত করেছেন এক সময়ের এই চিত্রনায়ক। তিনি বলেন, ‘আপাতত কিছুটা সুস্থবোধ করছি। ডাক্তাররা আরও দুই-তিন দিন হাসপাতালে থাকতে বলেছেন। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।’ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গতকাল মঙ্গলবার সকালে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে আয়োজিত এক মানববন্ধনে অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন। এদিকে আইসক্রিম সিনেমা খ্যাত নায়ক শরিফুল রাজও ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত