কেমন হলো ব্রাজিল দল

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ এএম

গত জুলাইয়ে বিশ্বকাপের শেষ ১৬ থেকে বিদায়ের পর ব্রাজিল দলকে ঢেলে সাজাতে চেয়েছিলেন কার্লো আনচেলত্তি। সেই লক্ষ্যে গত সেপ্টেম্বর-অক্টোবরে বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে বিশ্বকাপ স্কোয়াডের ১৫ খেলোয়াড়কে বাদ দেন। ২৬ জনের সেই স্কোয়াডে আটজন ছিল নতুন মুখ। নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য গত বৃহস্পতিবার ঘোষিত ২৬ জনের স্কোয়াডে নতুন আরও পাঁচজনকে পরখ করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল কোচ।

এই স্কোয়ার্ডের ১৫ খেলোয়াড়ের বয়স ২৩ বছর বা এর কম। এর মধ্যে ১০ জন ছিলেন গত সেপ্টেম্বর-অক্টোবরে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে। বোঝা যাচ্ছে, ২০৩০ বিশ্বকাপ জয়ের ‘ব্লু প্রিন্ট’ বানাতে অভিজ্ঞ খেলোয়াড়দের ধরে রাখার পাশাপাশি তরুণদের নিয়ে শক্ত ভিত গড়ার চেষ্টা করছেন এই কোচ।

জোনাথন জেসুস, আন্দ্রে লুইজ, মারলন গোমেজ, আলিসন সান্তানা ও অ্যালান আনচেলত্তির এই দলের পাঁচ নতুন মুখ। সিঙ্গাপুরে আগামী ১৪ নভেম্বর জাপানের বিপক্ষে, একই স্টেডিয়ামে ১৭ নভেম্বর স্বাগতিকদের বিপক্ষে খেলবে ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক : বেন্তো, লুকাস পেরি, পেদ্রো মরিসকো।

ডিফেন্ডার : আর্থার দিয়াজ, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালাস, জাইর কুনিয়া, জোনাথন জেসুস, ভ্যান্ডারসন, ভিতর রেইস, ওয়েসলি।

মিডফিল্ডার : আন্দ্রে, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, দানিলো, গ্যাব্রিয়েল বোনতেম্পো, জোয়াও গোমেজ, মারলন গোমেজ।

ফরোয়ার্ড : আলিসন সান্তানা, অ্যালান, এস্তেভাও, রাফিনহা, রায়ান, এনদ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।

সর্বশেষ সর্বাধিক পঠিত