একই নামে দুই কয়েদি, ভুলে মুক্তি পেয়ে গেল কুখ্যাত ডাকাত

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৩:১৯ পিএম

একই নাম হওয়ায় একজনের পরিবর্তে মুক্তি পেয়ে গেছে আরেক কয়েদি। ভারতের বিহারে এক কারাগারে এমন ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, নামের মিলের কারণে সিওয়ান ডিভিশনাল কারাগার কর্তৃপক্ষ এমন ভুল করে।  আর এতেই মুক্তি পেয়ে গেছে কুখ্যাত এক ডাকাত।

জানা যায়, সিওয়ানের সাহসরাই গ্রামের বাসিন্দা গুল মুহাম্মদকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু একই নামে অন্য এক বন্দিকে মুক্তি দিয়ে দেওয়া হয়।

এ ঘটনা কারা কর্মকর্তাদের গোচরে আসতেই ততক্ষণে লাপাত্তা হয়ে গিয়েছে মুক্তি পাওয়া সেই বন্দি। ডাকাতের মামলায় দোষী সাব্যস্ত দ্বিতীয় গুল মুহাম্মদকে খুঁজে পেতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এদিকে প্রথম কয়েদির আইনজীবীর অভিযোগ, কাগজপত্র পরীক্ষা না করেই গুল মুহাম্মদকে ছাড়া হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত