ডেঙ্গুর খবর সংগ্রহ করে জ্বরে আক্রান্ত সাংবাদিক

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১২:১০ এএম

ডেঙ্গু আক্রান্ত রোগীদের খবর সংগ্রহ করতে গিয়ে নিজেই ওই জ্বরে আক্রান্ত হয়েছেন রাজশাহীর সাংবাদিক ফেরদৌস সিদ্দিকী। গত বুধবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেরদৌস অনলাইন পোর্টাল জাগো নিউজের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক এবং অনলাইন সংবাদমাধ্যম বরেন্দ্র এক্সপ্রেসের প্রকাশ ও সম্পাদক।

ফেরদৌস সিদ্দিকী জানান, গত শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংবাদ সংগ্রহে তিনি রামেক হাসপাতালে যান। এর পরের দিন থেকেই শরীরে জ্বর জ্বর ভাব ছিল। গত রবিবার রামেকের বহির্বিভাগের চিকিৎসক দেখান। চিকিৎসক রক্তের পরীক্ষাও দেন। তাতে ডেঙ্গু ধরা পড়েনি। তবে ডেঙ্গুর লক্ষণ আছে বলে জানান চিকিৎসক। সেই সময় কিছু ওষুধ খেতে ও বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু গত মঙ্গলবার থেকেই প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা, দুর্বলতার পাশাপাশি শ্বাসকষ্ট ছিল। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার সকালে চিকিৎসার জন্য তিনি ভর্তি হন রামেক হাসপাতালে। ভর্তির পর তাকে ১৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডেঙ্গু শনাক্তে রক্তের আরবিএস, সিবিসি ও এনএস-ওয়ান পরীক্ষা দেন। বিকেলে প্রতিবেদন হাতে পাওয়ার পর তিনি ডেঙ্গু আক্রান্ত বলে নিশ্চিত করেন চিকিৎসকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত