ঈদ ঘিরে তৎপর অজ্ঞান-মলম পার্টি, ৪০ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০১:১৫ এএম

আসন্ন ঈদুল আজহার আগে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ ধরনের অপরাধ চক্রের ৪০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মতিঝিল ও সবুজবাগ এলাকায় আলাদা অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি সদস্যরা। একই ধরনের অভিযানে যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জাল রুপিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযানগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন জানান, ডিবির আলাদা আলাদা দলের অভিযানে অজ্ঞান ও মলম পার্টির ৪০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দক্ষিণ বিভাগ ১৯ জনকে, পশ্চিম বিভাগ ৭ জনকে এবং সিরিয়াস ক্রাইম বিভাগ ১৪ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট, ট্যাবলেট মিশ্রিত খেজুর, হালুয়া ও জুস উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত