সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে মহাসড়ক সংলগ্ন বলিয়াপুর এলাকার রিকু ফিলিং স্টেশনের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার এসআই আলমগীর হোসেন বলেন, দুপুরে ফিলিং স্টেশনের পেছনে নবজাতকের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করা হয়। এ সময় নবজাতকের নাভিতে ক্লিপ লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, দুদিন আগে নবজাতককে এখানে ফেলে যাওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
