অভিযানে বন্ধ হলো ১২৫ টাকার ওডোমস ৫০০ টাকায় বিক্রি

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৪:৫৩ পিএম

মশারোধক মলম ওডোমস দুই থেকে চারগুণ বেশি দামে বিক্রি করায় তিন ফার্মেসি বন্ধ করে দিয়েছে পুলিশ। 

রোববার রাজধানীর কলাবাগানে কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে ওডোমস বিক্রির প্রমাণ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা পুলিশে খবর দেন।

ভোক্তা অধিকারের উপ পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক আফরোজা রহমান, আব্দুল জব্বার মন্ডলসহ অন্য কর্মকর্তারা।

অভিযানের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে মঞ্জুর মোহাম্মদ বলেন, আমরা যখন ক্রেতা সেজে ওষুধ কিনেছি তখন ফার্মেসিগুলো আমাদের কোনো রসিদ দেয়নি। এটাও একটি অপরাধ। এরপর তিনটি ফার্মেসিতে বেশি দামে ওডোমস বিক্রি হতে দেখেছি আমরা। ১২৫ টাকায় কেনা অডোমস ৩০০ টাকা, ৩৫০ টাকা এমনকী ৫০০ টাকায়ও বিক্রি করছেন কেউ কেউ। এটা তো হতে পারে না। তাই আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত