চাঁপাইনবাবগঞ্জে ১৭ ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৭:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ১৭ রোগী চিকিৎসা নিচ্ছেন। শনিবার ২৫ জন রোগী থাকলেও অবস্থার উন্নতি হওয়ার রবিবার ৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৩৭ জন রোগী ভর্তি হন। এরা সবাই ঢাকা থেকে ফিরে এসে হাসপাতালে ভর্তি হন। সদর হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত